# হৃদয়ের করিডোরে স্মৃতির পায়চারী

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2019-10-12T06:07:41+00:00
- Updated: 2019-10-12T06:07:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/

---

- সারাদিনের ব্যস্ততা শেষে
  ক্লান্ত-শ্রান্ত আমি’র তোমাকে খুব মনে পড়ে,
  মনে পড়ে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত।
  নির্জন রাতের নিস্তব্ধতায় ফিকে তুমি হয়ে ওঠো স্পষ্ট
  মাথা চারা দিয়ে ওঠে তোমাকে ছুঁয়ে থাকার আদম্য ইচ্ছে গুলো।
  তোমারও কি মনে পড়ে আমাকে?
  তুমিও কি ভাবো আমাকে নির্জনে গোপনে চুপিসারে?
  নাকি এই আমি বড্ড ম্লান হয়ে যাওয়া অপরিচিতা কেউ!
  যে কিছুতেই আর স্মৃতিতে তোমার আসে না ফিরে।
  প্রেমের আসন পেতে বসে না হৃদয়ের করিডোরে।

ভুলেও কি মনে রাখো নি তোমার আমি’কে!
  নাকি কখনো কেউ ছিলামই না তোমার আমি?
  আঁকতে পারিনি কি তোমার হৃদয় ক্যানভাসে প্রেমের ছবি?
  একটুও কি আঁচড় কাটতে পারিনি তোমার মনের কোণে?

জানি নতুন করে আর শুরু হবে না কিছুই,
  উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে রয়েছি দু’জন।
  শুধু সমান্তরালে বয়ে চলতে হবে আজীবন।
  তবুও কি একটু ভালোলাগা দিতে পারতে না তুমি?
  হতে পারতে না কি ভালো থাকার অবলম্বন আমার?

যদি কখনো খুব আঘাতে কষ্ট পেয়ে হয়ে যাও একা,
  স্মৃতি ডাইরিটা খুলে সেই পৃষ্ঠায় নিও তুমি হাত বুলিয়ে,
  যেখানে আমি এখনো রয়েছি তোমার প্রতীক্ষাতে।
  খুঁজে পাবে আমায় আর আমাদের ফেলে আসা সময় তুমি।

#উৎসর্গ_কাজিন
  ১২/১০/২০১৯
  ১২ঃ৫৩ এ এম

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/#comments
