# হৃদয়ের অনুভূতি থেকে

- Author: [বেলাল হোসাইন রনি](https://sonelablog.com/author/jrony/)
- Published: 2014-03-23T09:08:52+00:00
- Updated: 2014-03-23T09:08:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/

---

একটা সময় ছিল তুমি ছিলে  
আমার ছোট্ট ঘরটিতে।  
আজ তুমি নেই, কিন্ত ঘরটি আজো আছে।  
সাজিয়ে রেখেছি তোমার মত করে এখনো।  
সে ঘরটি তুমি আমায় প্রিয়ার মত করে জড়িয়ে ধরে ছিলে  
আর বলে ছিলে আমায় ছেড়ে যাবে না কখনোই।  
বাড়ীর আঙ্গিনায় তোমার লাগানো সেই বকুল গাছটা  
আজ অনেক বড় হয়েগেছে!  
ফুল ধরতে শুরু করেছে।  
কিন্তু  
তুমি বলে ছিলে….  
বকুল ফুলের মালা গেথে যেন তোমার খোপায় বেধে দেই।  
হয়তো আজ তুমি নেই কিন্তু বকুল ফুল মালা গেথে  
তোমার পথ চেয়ে থাকি।  
তুমি কখন আসবে।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/#comments
