# হুঁশিয়ারি।

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2014-09-18T09:15:10+00:00
- Updated: 2014-09-22T08:48:09+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a5%a4/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/09/10612954_302762169928199_6906630676337461408_n.jpg)](http://sonelablog.com/archives/21123/10612954_302762169928199_6906630676337461408_n)  
সইলো করিসনে তুই রঙ্গ,  
পরান কাঁপে হ্যাঁচকা টানে বাজে বুকে বঙ্গ।  
বিষের বাঁশি বাজাস তোরা,  
সুর কেনো তার ছাড়েনা মোর সংগ?  
সইলো,স্বপন বুঝি করলি এবার ভঙ্গ।

তোর ছলেতে হয় যদি সে কুপোকাত,  
সন্ন্যাসিনী হবোই আমি,  
ভাবিস যদি চুকলো ল্যাঠা করবি বোকামি  
জটাধারী মন্ত্রনাতে করবো অভিসম্পাত।

মায়াবীনি পাষন্ডিনি তুই লুটেরা মেদিনী,  
বনোভূমের বিলাস স্রোতে ভাসিয়ে নিলি তরনী,  
আমি এখন কাঁদি বসে, ভাবি বসে  
ছলাকলায় হবোই হবো তোর মতোনই হরিণী।

সই হয়ে তুই হলি সতীন  
এবার দেখিস অমরাবতীর দুয়ার হবো,  
ভোর হবে মোর অংগ।  
ভালোবাসায় ভাগ হবেনা, যতোই খুঁড়িস সুরঙ্গ।

---

Comments: 73 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a5%a4/#comments
