# হিম ঝরা ভোর

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-01-29T01:54:19+00:00
- Updated: 2022-01-29T01:54:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/

---

খুব সকালে ঝরছে তখন হিম,  
ছাগ গরু মোষ উঠেও জেগে  
পারছে শুয়ে ঝিম।  
সিক্ত বায়ুর ধার,  
ক্ষেত খামার আর গাছ গাছালির  
খুঁজছে ধেয়ে হাড়।

দেখছে শিশির উচ্চ করে শির,  
ডাক দিয়ে পাখ ভাঙছে অলস  
নীরবতার তীর।  
ক্ষুব্ধ হিমেল জল,  
আড় নয়নে করছে পরখ  
কুহেলিকার ছল।

ঝাপসা দোরে পাক প্রকৃতির মুখ,  
ভাবছে নিশি শেষ তো হলো  
কোথায় তবু সুখ?  
সূর্য হয়ে লাল,  
অমনি হেসে চুম দিয়ে তার  
করলো রাঙা গাল।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/#comments
