# হিমু-রুপার কথোপকথন

- Author: [মুহম্মদ মাসুদ](https://sonelablog.com/author/masud95/)
- Published: 2019-12-02T01:36:11+00:00
- Updated: 2019-12-02T01:36:11+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8/

---

কিছু কথা ছিলো।  
হিমু – হুমম, বলুন।  
রুপা – সিগারেট?  
হিমু – প্রতিদিন এক প্যাকেট।  
রুপা – অন্য কোন নেশা আছে? মানে…  
হিমু – হুমম, একদম ঠিক ধরেছেন। সপ্তাহে দু-তিনবার হিরোইন, মদ আর গাঁজা…।  
রুপা – আর কিছু আছে?  
হিমু – নেশা উঠলে মাথা ঠিক থাকে না।  
রুপা – প্রেমটেম করেন নাকি?  
হিমু – করতাম। দেড়মাস হলো ছ্যাঁকা খেয়েছি।  
রুপা – এজন্যই কি…?  
হিমু – হুমম, এজন্যই চুল দাঁড়ি কিছুই কাটা হয়না।  
রুপা – পাঞ্জাবি কি একটাই?  
হিমু – না। আরও কয়েকটি আছে। কিন্তু…।  
রুপা – স্পেশাল কোন কারণ?  
হিমু – এটা আমার সর্বশেষ গার্লফ্রেন্ডের দেওয়া।  
রুপা – তাই বলে কি ময়লা, জীর্ণশীর্ণ, ছেঁড়া পাঞ্জাবি পরতে হবে?  
হিমু – আসলে আমি তাকে পাগলের মতো…।  
রুপা – প্রিয় রং?  
হিমু – হলুদ।  
রুপা – বুঝলাম। রাজনীতি করেন?  
হিমু – আগে করতাম।  
রুপা – বাদ দিলেন কেন?  
হিমু – শুধু শুধু জেল খাটতে হয়।  
রুপা – চেহারার অবস্থা এমন কেন?  
হিমু – এমনই ভালো লাগে।  
রুপা – এতো রোগা হলেন কি করে?  
হিমু – সহজ কথাটা বুঝলেন না। শোকে, প্রেমের নেশায় পুড়ে পুড়ে।  
রুপা – আর এতো কালো হলেন কি করে?  
হিমু – সারাদিন রৌদ্রে ঘুরে বেড়াই। সাবান সোডা কিছুই…।  
রুপা – শরীরের অবস্থা এমন কেন?  
হিমু – শেষ কবে গোসল করেছি মনে নেই।  
রুপা – পকেটে কি?  
হিমু – ডায়েরি।  
রুপা – ডায়েরি কেন?  
হিমু – টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে।  
রুপা – বেশ ভালো। একটা কথা বলতে চাই।  
হিমু – এতো কথা বললেন। আর…। ঠিক আছে বলুন।  
রুপা – আমি আপনাকে ভালোবাসি। আপনি কি…?  
হিমু – মানে কি? আমার মতো জঘন্য, মাতাল একটা মানুষকে আপনি ভালোবাসতে যাবেন কেন?  
রুপা – শুধু ভালোবাসবো না। প্রেমও করবো।  
হিমু – আমার সাথে…? হাসালেন( হা হা হা)।  
রুপা – হুমম, আগে খারাপ মানুষটাকে ভালো করবো তারপর পাগলটাকে মানুষ করবো। এরপর প্রেম করবো। তার আগে প্রেমের কথা বললে গলা টিপে…।  
হিমু – আপনি কিন্তু ভুল করছেন। প্লিজ ভেবে দেখুন। পরে কিন্তু কোন দোষ…।

ছবিঃ সংগৃহীত ও এডিটিং করা

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8/#comments
