# হিমাঙ্কে শূন্যতার প্রাপ্তি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-01-05T06:36:34+00:00
- Updated: 2019-01-05T06:36:34+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d/

---

পুণ্যের পূর্ণতা নিয়ে ভাবতে বসিনি, এমন নয় জমিয়ে ফেলেছি রাশি রাশি,  
জমাতে চেয়েছি, এমন-ও নয়।  
এক হাতে গুপ্তি অন্য হাতে প্রতারণ-চুমু ছুঁড়ে শতশত উগড়ে দেয়া বিষ নিশ্বাসের  
জালে আঁটকে পড়ে খাবি খাচ্ছি প্রতিনিয়ত, খেয়েছি-ও;  
সময়ের চোরা শিকারির জাল ছিন্ন ভিন্ন হয়নি, ঘুম ভাঙ্গা ভোরে ঈশ্বরের সমকালীন শয্যায়।

মাঝে মাঝে কোথা থেকে শিস তোলা ছোট্ট পাখি কাছে সে বসে কী সব সুর তোলে;  
কী যেন বলে-টলে, নিরস-নির্বিকার চোখে অপেক্ষার প্রহর গুনি। ক্রীতদাসের হাসি খেলিয়ে।

টানাপোড়নের এই আরাম-সন্ধিক্ষণে সুখগুলো পুণ্য সেজে স্তূপাকারে হাতছানি দেয় দূরে বসে,  
ক্ষরিত হৃদ-রক্তে ঈশ্বরের পূজোর আয়োজন লৌকিক পটুত্বে,স্বর্গ প্রাপ্তির নিশ্চয়তা হিমাঙ্কের তলানিতে  
অধরাই থেকে যায়।।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d/#comments
