# হিংসে থেকে উঠে আসি- আমরা

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-07-19T06:28:33+00:00
- Updated: 2019-07-19T06:28:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/

---

হিংসে আমার ঝিরিঝিরি বৃষ্টিফোঁটা  
তাঁর উৎপত্তি, ব্যাখ্যা, শেষ পরিনতিতে  
হিংসে তখন- তোমার সান্ধ্য ভাষার বাক্য নীতিমালায়।

সদ্য বসতে শিখা কোনো শিশুর ঘরোয়া স্নান  
দৃষ্টি নন্দন আওয়াজ তুলা খলখল হাসিতে  
হিংসে তখন- তোমার খুঁজে পর পুরুষের কীর্তন খেলায় ।

অবিরাম দাঁতের সুগন্ধ  
অদৃশ্য স্নেহের উক্তিতে  
হিংসে তখন- শুনি তোমার স্টেথোস্কোপের গভীর তুলায়।  
…

ইচ্ছায় পোষো নাকি দ্বিধায় বলো  
ভাবুকরা এমন হয়- আসক্তি তোমার একের ভিতর দশটায়।

এমন সব ভুল ধারণার বাঁধ ভেঙে  
হিংসে না আর বলতে ইচ্ছে করে  
আমার তুমি তোমার আমি- বসবাস বিপদসীমার এক এলাকায়।

নেত্রকোণা, ময়মনসিংহ।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/#comments
