# হায়! স্বাধীনতা

Author: মোঃ মজিবর রহমান
Published: 2022-03-24
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/

রক্ত শক্তি ভক্তি  
দেশ তারই হয় অস্থি।  
স্বাধীন দেশ  
রক্তের বলিদানে।

দাদা-বাবা ভাই-বোন  
স্বাধীন দেশটা আসল মন।  
আজ যারা স্বাধীন শৃঙ্খল  
দেশের উন্নয়নে আমুল পরিবর্তন,  
তবুও ভরেনা মন  
বাটপারিতে চ্যাম্পিয়ন!

আজ গেছো ভুলে নিজ অস্তিত্ব  
তাই দুর্নীতিতে অভ্যস্ত!  
গৃহস্থের মুখে দিতে চুনকালি  
নিজেই নিজের মান হারালি!

ধর্ম-ধর্মে বুক চাপালি  
ধর্ম তারই অস্তিত্ব খালি।  
কর পুজা, সাধ দেশ  
স্রষ্টার পুজায় অস্তিত্ব বেশ।

অবৈধ সম্পদ আজ পেলে  
কাল কি জুটবে তোর কপালে?  
যদি বলি নিশ্চিত ভাবী মুহূর্ত  
আমার না,  
তবে কার জন্য অন্যায়ে সম্পদ?

যদি বলি দেশ মাকে ভালোবাস?  
মুখে প্রস্ফুটিত হাসি অবশ্যই,  
যদি বলি রক্ত দিতে পারবে?  
মুখ বিষাদমাখা নতজানু, হ্যাঁ  
কিন্তু পারবে না দিতে নিশ্চিত সত্য;

অন্যায় তোমার পরতে পরতে  
সে কিভাবে দেবে রক্ত দেশকে?  
দুর্নিতি আর দেশপ্রেম একত্রে থাকে না।  
ধিক তোমাদের ধিক  
সব তোমাদের ফিক।

ভালোয় ভালোবাসা বাঁধে বাসা,  
অস্তিত্ব তার দিল খাসা।  
সর্বজ্ঞ সত্তায় চিত্ত ভরা  
মুরুদ নাই প্রতিবাদ করা।

প্রতি জাতীয় দিবসে,  
ফুল আর পদধ্বনিতে শহিদ মিনার ঠাসা  
এই কি শহীদদের পাওনা?  
এই আশায় বুক-পাজোর পেতে  
দিয়েছিল প্রাণ বেয়নেট গ্রেনেডে  
সামনে নিশ্চিত মৃত্যু জেনে!

শহিদ মুক্তিযোদ্ধাদের কপালে জোটে ফুল  
ইচ্ছে –অইচ্ছে পদধ্বনি কবরের পাশে জুটল।  
দেয় যদি ভালোবেসে  
দুর্নীতি কখনই না পারে করতে।  
জোটে না স্বাধীন দেশের মানুষের কাজ,আহার  
জোটে শুধুই ধিক্কার পায়না বিচার ।

আনন্দে পালিত সুবর্ণজয়ন্তি  
জণগন অভাবে জর্জড়িত, পণ্যমুল্যে অশান্তি।  
রাজায় খায়, রাজায় নাচে  
প্রজা ক্ষুধায় জ্বলে, অভাবের আলিঙ্গনে।

নষ্টোদ্ধার না পাকে হাত  
উৎকৃষ্ট সর্বনাশে কুপোকাত  
নাই, নাই রক্ষা নাই  
মানব জনম মিথ্যায় রয়।
