# হায় জীবন !

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-05-28T13:29:09+00:00
- Updated: 2014-05-28T13:29:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/

---

ইঁদুরছানাটি খাবারের সন্ধানে এসে দুর্ভাগ্যবশত  
রান্নাঘরের সিঙ্কে পড়ে গিয়েছিলো কাল রাত গভীরে  
বেঁচে থাকবার ব্যর্থ চেষ্টা করেছিলো পুরোটা সময়  
বারকয়েক তাকে মেরে ফেলতে উদ্যোগী হয়েছি আমিও  
নাহ্‌, পারিনি ! অচেনা চিন্‌চিনে এক ব্যথায় এ আমার ব্যর্থতা  
নির্ঘুম একটি রাত পেরিয়েছে তার আকুল আর্তনাদে  
ভোরের আলো ফোটার কিছু আগে, দিনের শুরুতে  
তার মৃত দেহখানা আমার মন খারাপ করালো, ভীষণ ভাবে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#comments
