# হায়রে আশরাফুল মাখলুকাত! মরার পরে তো সব হারাবি,তারপরেও কেন তোর এতো বাহাদুরি???

- Author: [স্বাধীন নবাব](https://sonelablog.com/author/sorifulislam/)
- Published: 2014-12-16T02:24:35+00:00
- Updated: 2014-12-16T02:24:35+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%96%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ae/

---

মানুষ! সৃষ্টির সেরা জীব৷ এদের উপর শ্রেষ্ঠ এমন কোন জীব পৃথিবীতে সৃষ্টি হয়নি! তবে,মানুষ শ্রেষ্ঠ হয়েছে হয়তো এই কয়টি জিনিসের জন্য (১) জ্ঞান,(২) বুদ্ধি এবং (৩) বিবেক৷  
তা না হলে এ মানুষের সেরা তো দূরে থাক,একটা ইতর প্রাণীর সমতুল্য হওয়ারও যোগ্য ছিল কিনা সন্দেহ৷  
আজ আমরা মানবজাতি জ্ঞান,বুদ্ধি,বিবেকের জোরে অন্য সব প্রাণীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছি৷ এগুলো যদি অন্য প্রাণীর মধ্যে থাকতো,তাহলে হাতি আর আমাদের পিঠের পরে নিয়ে ঘুরতো না,পায়ের তলায় ফেলে পিষ্ট করতো৷  
কি কারণে?  
সেটা হয়তো আর বলা লাগে না,যদি আপনি মানুষ হন,তাহলে কারণ টা হয়তো বুঝে গেছেন৷  
মহান সৃষ্টিকর্তা আজ আমাদের এতো মর্যাদা,এতো সম্মান দিয়েছে,এতো কিছু দিয়েছে…যা বলে শেষ করা যাবে না৷  
তারপরেও,আমরা এক শ্রেণীর মানুষ তার সাথে শিরকী,কুফরি,মুনাফিকী,নাফরমানী করি৷  
বড় আশ্চর্যের বিষয়! অল্প হায়াত পেয়েও আমাদের লোভ কমে না,অথচ মৃত্যু অবশ্যম্ভাবী,জন্মালে মরতে হবেই হবে,তবুও তা জেনেও আজ পৃথিবীতে গর্ব,অহংকার,মারামারি,কাটাকাটি,যুদ্ধ-বিগ্রহ,লোভ-লালসা প্রভৃতি বেশি করি৷  
বড়ই দুঃখের বিষয়!  
হায়রে আশরাফুল মাখলুকাত! মরার পরে সব হারাবি,তবুও তোর কেন এতো বাহাদুরি? জানতে চাই!!!

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%96%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ae/#comments
