# হাহাকার !

- Author: [অন্তরা মিতু](https://sonelablog.com/author/antara-mitu/)
- Published: 2013-06-25T10:57:32+00:00
- Updated: 2013-06-25T10:57:32+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

---

সমস্ত দিন সন্ধ্যার মতো আবছা  
অভিমানী মেঘ থমকে দাঁড়ায় নুয়ে…  
চোখের পাতার কাঁপুনিতে কিছু জল  
ঝরে ঝরে পড়ে, গাছ-ফুল-মাটি ছুঁয়ে…

তারপর চলে যায় মেঘ এলোমেলো  
পথে; রয়ে যায়, তার স্মৃতিভেজা শ্বাস…  
বাতাসে বাতাসে শিহরণ ক্ষণে ক্ষণে;  
কার বুক জুড়ে চাতক পাখির আশ !!!

বিকেল ৪.৫০  
২৫.৬.২০১৩

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#comments
