# হাস-ভাসা হ্রদের খোঁজে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-09-09T08:49:14+00:00
- Updated: 2019-09-09T09:30:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/

---

 

হাসপাতাল-কান্নার আহাজারিতে ছয়লাব চারিদিক,  
আবাল-বৃদ্ধ-বনিতা,সঙ থেকে ভড়ং সুন্দরী;  
লহরী-ক্রন্দন ধীর থেকে দ্রুত লয়ে করে পথ অতিক্রম।  
হাসি হাসি সুখ-মুখের ভান করে অপেক্ষমাণের  
মিছিল-ছিজিল, একটু পরেই চিৎকার চেঁচামেচির  
অপারেশন টেবিল, সদাশয় চিকিৎসকের;

আজ অকাতরে বিলানো মানত-শিরনী কুড়োবার কেউ নেই,  
বিধাতার কাছে করুন আকুতি, মাফ করে দিন এবারের মত  
এই একটি বার, বিধাতা ব্যস্ত এখন!নিজ কাজে;

সালংকারা বাষ্প-রুদ্ধতায় খণ্ড-বিচ্ছিন্ন বলকানো জল,  
শুধুই ধু ধু সুনসান নীরবতার ধারালো দেহে  
ঝলমলিয়ে ঝুলে থাকে দেয়ালের কার্নিশে!  
চেয়ে চেয়ে দ্যাখে অন্তঃশীল একান্তের গৃহযুদ্ধ।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/#comments
