# হাসি

- Author: [সিহাব](https://sonelablog.com/author/sehab/)
- Published: 2014-11-17T04:57:28+00:00
- Updated: 2014-11-17T05:01:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

 

** **

কান্নার উলটো দিক নাকি হাসি ?

এ কথা শুনেই তো আমার হাসি পায় !

তো একে তোমরা কি ধরনে হাসি বলবে?

হাসি কি শুধু ভাল কিছুর প্রয়াসেই উন্মোচিত হয় ?

নাকি, মনের তীব্র কষ্টের মাঝেও

অন্যের সুখের লাগি তার অদ্ভুত প্রকাশ হয় না ?

অনেকে সুখ কিনতে মরিয়া হয়ে ছুটে

সুখের বদলে হাসি কেনা কি অতীব সুখের পাওয়া নয়?

হাসি পাওয়া বা দেওয়ার মাঝেই যে এক সুখ

যে পেয়েছে বা দিয়েছে সে ই বুঝে !

ঐ তো সেদিন রাস্তার ধারে বসে থাকা

পঙ্গু ভিখিরীকে দেখলাম কার সাথে যেন মন খুলে হাসছে !

তা দেখে জ্যামে পরা ভোল্ভো গাড়ীর মালিকের

সেই নির্লিপ্ত চাহনি কি কেউ দেখেছে?

সুখ কেনার জন্যে যার দিনে কোন সুখ নেই,

সে ই কি পেরেছে

হাসতে সে ভিখিরীর মত হাসি?

নাকি মনের কোণে লুকিয়ে রেখেছে

কান্না মেশানো কষ্টের সেই চাপা হাসি ?

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
