# হাসি হাসি হাসিকান্না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-07-12T03:25:14+00:00
- Updated: 2016-07-13T09:12:52+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

---

পুতুলকান্না দেখি  
দেখিও না,  
পুতুলের জন্য কান্না  
দেখি,  
পুতুলের জন্য হাসি  
হাসি হাসি মুখ করেই দেখি,

খুব প্রিয় ছিল হাসিটি,  
অঙ্গে- প্রত্যঙ্গে  
মেঘের যেমন বৃষ্টি থাকে  
সংগোপনে- সঙ্গে  
ঝরে পড়ে শঙ্খনীল হাসি;  
মধ্যাহ্নের দুপুরবিকেলে রাশি রাশি।  
নিয়তির জোয়ারে ফাঁড়া কাটিয়ে ছিল ভেসে  
উল্টে-পাল্টে সব, একটি অকৃত্রিম হাসি;

---

Comments: 47 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/#comments
