# হাসি মুখ স্বপ্ন

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-06-18T03:29:05+00:00
- Updated: 2022-06-18T04:05:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

---

 

আমার অ-ঘুমন্ত হৃদয়-মন টানটান এখানে  
নৈশ-কালীন পরিপূর্ণ স্বপ্ন নিয়ে,  
কেড়ে নেয়া ঘুম-চোখ মেতে আছে  
রং-উল্লাসের তীব্রতায়;  
মৃত সন্ধ্যা ক্রমশ গাঢ় হতে হতে  
গোপন আস্তানা ছেড়ে বেড়িয়ে এসেছে;

আমি শুধু একটু নিঃসঙ্গ পাখির ছবি  
হাসতে হাসতে এঁকে দিতে চাই, গভীর কালো আকাশের গায়ে;

এই রাত্তিরটা কেটে গেলে ভোর হবে, ভোর আসবে,  
কলি ফোঁটার শব্দ নিয়ে, শিশির জলের বিছানা পেতে  
সবুজ ঘাসদের বুকে;

আচমকার ভুলে ফিরে আসে ঘোর অমানিশা  
নিচ্ছিদ্র রাত্রির শান্ত-অশান্তের বামুন বামুন স্বপ্ন;

উঁকি দেয়া প্রত্ন-স্বপ্নেরা বেঁচে বর্তে থাকুক  
হাসি হাসি মুখ করে, গভীর হিংসা এড়িয়ে,  
আদরে-কদরে;

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/#comments
