# হাসির বৃষ্টি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-07-22T02:41:47+00:00
- Updated: 2016-07-24T07:04:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

হাসিরা হেসে ওঠে, বৃষ্টি মেলে দেয় গায়ে;  
সুরা মগ্নতায় রঙ্গিন হয়ে ফিকফিকিয়ে হাসে,  
হাসি দেখে ফুলেরা হাসে  
পাখি হাসে, শিশুটিও হাসে।  
বাতাবী লেবু গন্ধ ছড়িয়ে হাসে, হেসে হেসে হাসে;  
জানালার গন্ধরাজেরা জলফোটা মেখে হাসে,

তবুও দু’একটি কেতাবি বুদবুদ গোচরের অগোচরে  
ডানা মেলে নীলাকাশের আকাশে,  
হাসবে সেও কোন একদিন মৃত্যুর একান্ত অবসর অবকাশে;

সাহসী হাসি ফুলসৌরভ হয়ে হেসে ওঠে,  
হাসে, রাধিকারমণ স্নিগ্ধতায়,  
হাসে, বিষণ্ণতার প্রান্তিক মায়াজাল এরিয়ে,  
যৌবনের কৈশরানন্দে টংদোকানে বসে হাসে  
ইয়ার-দোস্তদের সাথে,

অকস্মাৎ হাসিমাখা হাসিটি নড়ে ওঠে প্রবীণ ক্লান্তিতে,  
ভ্রান্তিময় মূঢ়তায়, বিধুর বিষণ্ণতায়, বিড়ম্বনার গ্লানিতে;

---

Comments: 44 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
