# হাসির বাক্স । পর্ব ১

Author: সঞ্জয় কুমার
Published: 2017-04-26
Category: রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a5%a4-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a7/

এক  
জার্মানিতে বড়দিনের সময় পরিবারের সবাই সবাইকে উপহার দেয়  । বড়দিনের এক সপ্তাহ আগে পোস্ট অফিসে অদ্ভুত এক চিঠি এল । ওপরে লেখা ‘To God’. পোস্ট অফিসে অফিসের কর্মচারী ইনভেলপ খুললেন । লেখা আছে ‘যিশু আমি এক বৃদ্ধা । বয়স আশি । খুব অল্প পেনশনে চলি । আমার নাতনি বড়দিন উপলক্ষে আমার কাছে একটা মোবাইল ফোন চেয়েছে । আমি আমার জমানো টাকা দিয়ে কিনতে গিয়েছিলাম । বাসে মানিব্যাগটি হারিয়ে ফেলি । এখন আমার হাতে এক পয়সাও নেই । যিশু তুমি কি আমাকে ১০০ ইউরো পাঠাবে ? ইনভেলপের উল্টাদিকে ভদ্র মহিলার ঠিকানা । চিঠিটা পড়ে পোস্ট অফিসের কর্মচারীদের অনেকেরই চোখে পানি এল । কেউ পাঁচ, কেউ দশ, সবাই যেভাবে পারলো দান করলো । সব মিলিয়ে ৯০ ইউরো হলো । টাকাটি ঐ বুড়ির ঠিকানায় পাঠিয়ে দিল । ঠিক বড় দিনের পর আবার একটা নতুন চিঠি এল । To God. চিঠিতে লেখা, ‘যিশু, তোমাকে কিভাবে যে ধন্যবাদ জানাব আমি তা জানি না । তবে এরপর যদি কখনও আমার কাছে টাকা পাঠাও, পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ো না, কেমন । পোস্ট অফিসের ঐ শয়তানগুলো তোমার পাঠানো ১০০ ইউরো থেকে দশ ইউরো মেরে দিয়েছে ।

দুই  
পল্টুর হঠাৎ আইসক্রিম খেতে মন চাইলো । কিন্তু পকেটে কোন টাকা নেই  । অগত্যা সে ঈশ্বরের  কাছে প্রার্থনা করলো । হে ঈশ্বর তুমি পরম করুণাময় । তুমি রাস্তায় কিছু টাকা আমাকে পাইয়ে দাও । আমি সেই টাকার অর্ধেক তোমাকে দেব । কিছুক্ষণ পর পল্টু রাস্তায় পাঁচ টাকা পেল । সে তখনই ঈশ্বর কে বলল । হে ঈশ্বর তুমি আমার উপর এতটুকু ভরসা রাখতে পারলে না ? তোমার নিজের ভাগের টাকাটা আগেই নিয়ে রাখলে ?

তিন  
আমাদের দেশের এক মন্ত্রী মহোদয় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন । প্রাণে বেঁচে গেছেন, তবে মস্তিষ্কে ভয়াবহ জখম । সাংবাদিকরা সার্জনকে জিজ্ঞাসা করলেন, তার ব্রেনে তো খুব আঘাত পড়েছে, এটা কি বিরাট একটা সমস্যা ? সার্জন বললেন, ‘নিশ্চয়ই মগজ আর আগের মতো কাজ করবে না । তবে মন্ত্রীত্ব ঠিকই চালিয়ে যেতে পারবেন ।

চার  
দুজন লোক গল্প করছে । তাদের সামনে দিয়ে কয়েকজন  পুলিশ যাচ্ছে । কথা প্রসঙ্গে তারা বলেছে পুলিশ গুলো সব অপদার্থ ।  
পুলিশরা সঙ্গে সঙ্গে লোক দুজন ধরেছে । কি বললেন পুলিশরা অপদার্থ ?  
না, মানে আমরা তো বলেছিলাম আমেরিকার পুলিশরা অপদার্থ ।  
ফাইজলামি করেন মিয়া ? আমরা জানি না ! কোন দেশের পুলিশ অপদার্থ ।

সংগ্রহীত ।
