# হারিয়ে যাচ্ছি

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-08-24T05:50:35+00:00
- Updated: 2021-08-24T05:51:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf/

---

আমরা কোথায় হারিয়ে যাচ্ছি

নিজেরাই ভাল করে জানি না-

খাড়াই- পাকিস্তান, আফগান, তালেবান

এমনকি ইন্ডিয়া কলকাতা, আমিরেকা

অথচ লক্ষ কোটি রক্ত গড়া-

দেশ মা ভাাবিই না!

 ‍শুধু শুধু ভাইয়ে- ভাইয়ে বিদ্বেষ

মারামারি, ফাটাফাটি, দলাদলি-

এই নিয়েই চলছি- কোথায় আছি?

তাও সঠিক জানার চেষ্টাও করি না;

এই তো স্বপ্নের ঘুমে বিভোর রাত্রি

জেগে জেগে রস মঞ্জরি প্রেমে থাকি!

এই হয়ে যাচ্ছি ভিনদেশী, প্রবাসী

যাক বাবা মরার খবরও রাখি না-

কে বলে, কে দেয় উত্তর! বলো !

কোথায় যাচ্ছি তো যাচ্ছি, হারিয়ে যাচ্ছি?

০৯ ভাদ্র ১৪২৮, ২৪ আগস্ট ২১

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf/#comments
