# হারিয়ে যাওয়ার গান…

- Author: [জবরুল আলম সুমন](https://sonelablog.com/author/jobrulalamshumon/)
- Published: 2013-01-06T17:11:31+00:00
- Updated: 2013-01-06T17:11:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8/

---

হৃদয় পুড়ে ছাই করেছো  
তাই ভেবেছো, ফুরিয়ে গেছি?  
কাঁদা জলে পা ফেলেছি  
আটকে গেছি! আটকে গেছি?  
গোলাপ ফুলে কাঁটা ছিলো কীটও ছিলো  
নিঃশ্বাসে তার বিষও ছিলো, শেষ কি হলো?

শেষ হলো না বেঁচেই আছি, দিব্যি আছি  
গাইছি আজো সুরে সুরে গুনগুনিয়ে,  
লিখছি আজো আগের মত প্রেম কবিতা-  
আঁকছি ছবি আমায় নিয়ে ইনিয়ে বিনিয়ে;  
পাহাড়সম স্বপ্ন আজো দেখছি শত চোখের মাঝে  
ফুরোয়নি পথ পথের শেষে, মিলছে পথ পথের ভাঁজে।

নেইকো মানা মেলছি ডানা আকাশ পানে উড়বো বলে  
যাক চলে যাক মন্দ বাতাস ফিকে অতীত অস্তাচলে,  
আবার আমি মত্ত হবো কত্ত বেশে, তোমায় ঘিরে  
থাকবে না ত পাশে তুমি, থাকবে কেবল মাথা জুড়ে,  
আবার আমি মাতাল হবো, আকাশ পাতাল একলা একা-  
হারিয়ে যাবো তোমার প্রেমে, নেই কোন আজ সীমারেখা।

জবরুল আলম সুমন  
সিলেট।  
৫ই জানুয়ারী, ২০১৩ খৃষ্টাব্দ।

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/01/BURN.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/01/BURN.jpg)

*হৃদয় পুড়ে ছাই করেছো তাই ভেবেছো, ফুরিয়ে গেছি? কাঁদা জলে পা ফেলেছি আটকে গেছি! আটকে গেছি?*

 

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8/#comments
