# হারানো নতুন বছর স্মরণে

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-31T16:23:40+00:00
- Updated: 2019-12-31T16:23:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87/

---

কেমন আছিস তোরা?  
রাতিন আর কবিতা-  
শিল্পী, কনিকা, রুবাইয়া-রুমেল কানন ও সাহানা;  
চিরচেনা মুখগুলো ঝাপসা হয়ে গেল দেখিনা অনেকদিন!  
ঠিকানাও অজানা।

বাড়িওয়ালাকে ঘুষ দিয়ে যে ছাদ নিতাম ভাড়া,  
সে ছাদে আজ শ্যাওলা পড়েছে নেই থার্টিফাস্টের তাড়া;  
আটটি নতুন বছর সবাই মিলে হয়নি উদযাপন-  
ব্যস্ত সবাই দেশ বিদেশের বহুদুরে,  
তবুও আছি আপন।

মিনিট-ঘন্টা, দিন-মাস-  
বছর ঘুরে আসে নতুন সাল  
কেউ সাঁজায় দোকান বাড়ী,  
কেউ ফোঁটায় বাজি-  
কেউ কাটে কেক আর কেউ নেশায় টাল!

আমরা সবাই বদলে গেছি বদলে গেছে জীবন,  
সময়টা রঙ্গীন বটে নিয়তি নির্মম তেমন;  
বন্ধু তোরা ভালো থাকিস- কামনা এটাই বার বার,  
শুভেচ্ছা ও ভালবাসা নিস সবাই হ্যাপি নিউ ইয়ার।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87/#comments
