# হায় হায়… এটা কি শুনলাম ! (জনগণ ও নেতাদের অবস্থা) হি হি হি হি………. !

Author: আমার মন
Published: 2013-10-05
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%a8/

বাংলাদেশের একটি ছাত্র হোস্টেল। কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে সবাইকে চলতে হয়। হোস্টেল-সুপারের মেজাজ-মর্জি সব সময় এত গরম থাকে যে, কখনো যম না দেখলেও হোস্টেলের সব ছাত্র জমের মতই ভয় পায়। -:-

সর্বমোট ১০০ জন ছাতো থাকে সেই হোস্টেলে। একদিন সকালে সকল ছাত্রকে হোস্টেল সুপারের কাছে ডাকা হল। কী এমন কারণ যে হঠাৎ জরুরী তলব। সকলেই ভয়ে সুপারের সামনে উপস্থিত হল সাত-সকালে। এর মধ্যে নিজেদের মাঝে ফিসফিস করে জানার চেষ্টা করছে বিষয়টি। কিন্তু কেউ জানে না। এমন কি অনুমানও করতে পারছে না। কিছুক্ষণ পর হোস্টেল সুপার এসে উপস্থিত হলেন।

হোস্টেল সুপার (গম্ভীর মুখে): তোমাদেরকে একটি জরুরী বিষয় জানানোর জন্য ডেকেছি। তা হলো, কিছুদিন থেকে প্রায় রাতেই আমার রুমে কেউ একজন বিনা অনুমতিতে প্রবেশ করছে।

৯৯ জন ছাত্র: হায় হায়… এটা কি শুনলাম! 😮  
১ জন ছাত্র: হি হি হি…! :D)

হোস্টেল সুপার(গম্ভীর মুখে) : প্রচলিত অর্থে অনুপ্রবেশকারীকে চোর বলা না গেলেও কাজটি তোমাদের মাধ্যেই কেউ একজন করেছে বলে আমার মনে হয়।

৯৯ জন ছাত্র: হায় হায়… এটা কি শুনলাম! 😮  
১ জন ছাত্র: হি হি হি…! :D)

হোস্টেল সুপার(গম্ভীর মুখে) : তবে টাকা পয়সা কিছু চুরি যাচ্ছে না। অনুপ্রবেশকারী কেবল আমার শ্যাম্পেনে বোতলটা খালি করে রাখে প্রতিবার।

৯৯ জন ছাত্র: হায় হায়… এটা কি শুনলাম! 😮  
১ জন ছাত্র: হি হি হি…! :D)

হোস্টেল সুপার(গম্ভীর মুখে) : এমনকি গত রাতেও সে আমার রুমে ঢুকেছিল।

৯৯ জন ছাত্র: হায় হায়… এটা কি শুনলাম! 😮  
১ জন ছাত্র: হি হি হি…! :D)

হোস্টেল সুপার : এবং আমার খাটের নিচে মেঝের এক কোনায় রাখা শ্যাম্পেনের বোতলের অর্ধেকটা সাবাড় করে দিয়েছে সে।

৯৯ জন ছাত্র: হায় হায়… এটা কি শুনলাম! 😮  
১ জন ছাত্র: হি হি হি…! :D)

হোস্টেল সুপার(হাসি মুখে) : তবে একটা মজার খবর আছে। বোতলটাতে শ্যাম্পেন ছিল না। আজ ভোরে ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার কথা ছিল আমার। তাই কাল রাতে ঘুমুতে যাওয়ার আগে বোতলটাতে প্রস্রাব করে রেখেছিলাম পরীক্ষা করানোর জন্য !

৯৯ জন ছাত্র: হি হি হি হি………. হি হি হি হি……….. হি হি হি………. ! :D)  
১ জন ছাত্র: হায় হায়… এটা কি শুনলাম ? ^:^ ^:^

\-বিদেশী রম্য লেখাটি সংগ্রহীত। সামান্য সম্পাদন করা।

> \## বর্তমানে আমার দেশের অবস্থা এমন।  
> জনগণ এখন বলে হায় হায়…এটা কি শুনলাম!  
> আর নেতারা : হি হি হি হি……….!  
> কিন্তু যেকোন সময় উল্টে যেতে পারে তখন আমরা করবো  
> হি হি হি হি………. হি হি হি হি……….. হি হি হি………. ! \\|/  
> আর নেতারা, হায় হায়… এটা কি শুনলাম ? ^:^
