# হাবিজাবি ১ : হালকা পাতলা বাঁদরামি

Author: মেহেরী তাজ
Published: 2014-10-29
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be/

**দ্রুত মিলানোর বুদ্ধি আবিস্কারঃ**  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/10/10728894_542615902538640_896954562_n-319x300.jpg)](/archives/22872/10728894_542615902538640_896954562_n)  
খুব যত্ন সহকারে আমি এইটা ব্যবহার করি।  
কিন্তু গতকাল খেলতে গিয়ে দেখি চারটা স্কয়ার আমার হাতে খুলে চলে আসলো **🙁** আমার খুব খারাপ লাগছিলো। বলা চলে কান্না পাচ্ছিলো। কারন এটা আমর খুব পছন্দের একটা জিনিস। আর এটার ভালো টা ঢাকা বা রাজশাহী ছাড়া পাওয়া য়ায় না।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/10/10728992_542607835872780_283554479_n-320x200.jpg)](/archives/22872/10728992_542607835872780_283554479_n-320x200)

সেই খারাপ লাগার অবসান ঘটেছে আজ।কারন আমি আমার পাজেল টা ঠিক করে ফেলছি।আবার মজাও লাগছে এই ভেবে যে পরের বার সব সাইড খেলে না মিলাতে পারলে খুলে মিলবো। হা হা হা হা হা  :D)  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/10/13.jpg)](/archives/22872/1-27)  
**  
মোবাইল থাকতে চিন্তা কি ?**  
এত বছর ধরে পড়াশুনা করার পর ও কি আমরা বড় হতে পারছি?! সেই স্কুলের স্টুডেন্টদের মত সক্কাল সক্কাল উঠে চোখ রগরাতে রগরাতে ফার্স্ট ব্রেঞ্চে বসার জন্য দৌড়াতে হয়। ঘুম ঘুম চোখে স্যারের লেকচার শুনতে হয়। আর খাতায় দাগানো একেকটা চিত্র হয় একেক দেশের ম্যাপ।  
বা কোন কোন সময় দেখা যায় ভুল করে কর্ডাটা পড়তে বোটানি বই নিয়ে চলে গেছি।  
আমার চিত্র দাগানোর হাত খারাপ হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে । তাতে কি…? দুনিয়াতো উন্নত হচ্ছে। আর যাই করি মোবাইল ছেড়ে কখন ও পড়তে যাব না। মোবাইল থাকলে চিত্র দাগায়া না নিতে পারি ছবি উঠায়া নিতে পারব তো :D)  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/10/10743597_542899002510330_2128136691_n-320x200.jpg)](/archives/22872/10743597_542899002510330_2128136691_n-320x200)
