# হাজিরা পোস্ট … বাইচা আছি

Author: আগুন রঙের শিমুল
Published: 2016-05-09
Category: অন্যান্য
Tags: ব্লগরব্লগর
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9b%e0%a6%bf/

দেরাজের কোনে কিছু মায়া পরেছিলো নাকি , কালো শার্টের সাথে জড়িয়ে  
অথবা কিছু স্মৃতির ঘ্রাণ , সময়ের আচরে হলদেটে কিনারে –  
কিছু অদ্ভুত জোনাক খেলা করছিলো কি বিপন্ন আধারে,  
ছিলো নাকি কিছু চোরাটান অদৃশ্য মায়া ; অথবা কেবলি বিভ্রম?  
আমারে কি পরেছিলো মনে, কোন উতল শ্রাবনে –  
নাকি আমিও হারায়েছি, যেমন হারায় সব সময়ের আড়ালে  
চিনবে কি পুরনো এই আমায় ভুল করে সন্মুখে দাড়ালে?

দেরাজের কোনে কিছু মায়া থেকেই যায় ; অবশিষ্ঠ।

অনেক দিন পর আসলাম – জমজমাট সোনেলা দেখে ভাল্লাগছে।
