# হাজারটা বাহানায়

Author: এস.জেড বাবু
Published: 2020-01-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/

তোর কাজল লেপ্টে দিব,  
আচমকা মুছে দিব, ঠোটের খানিকটা রং ।  
ঘামের লবনাক্ততা তোর আঁচলে লাগিয়ে,  
খোঁপার বাঁধন খুলে দিয়ে,  
দেখবো- এলো চুলে তোর ঢং ।

তোকে হটাৎ জড়িয়ে ধরব  
দেখবো; কতটা কাঁপে ঐ বুক ।  
অযথা রাগিয়ে দেয়ার বাহানায়,  
আমি, চিরকাল উন্মুখ ।

তোর লবনের জারে যত্ন করে  
রেখে দিব খানিক চিনি,  
ক্যান্ডেল লাইট ডিনারে যাব  
তোকে সাজিয়ে নিস একটুখানি ।  
প্লিজ- প্লিজ- প্লিজ ॥

প্রতিবার প্রতি ক্ষনে এমন  
অবনত চোখে তুই সামনে যখন,  
যেন প্রথম দেখায় তোর মাঝে  
হারিয়েছি হৃদয়-খানী !  
দু-হাত তুলে হাঁটু গেড়ে,  
যেন সবাই শুনে ততটা জোড়ে,  
বলব তোকে চিৎকার করে  
“সখি” হবে কি গো সঙ্গিনী !!

\-০-

প্রথম প্রকাশ- প্রেমারণ্য (যৌথ কাব্যগ্রন্থ)  
ছবি- সংগ্রহিত
