# হাউ টু কামড়াইয়া কামড়াইয়া ইট এ গড়ম সিংগাড়া উইথ বিট লবন এন্ড ইন্ডিয়ান পিয়াজ !!

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-05-17T09:43:24+00:00
- Updated: 2014-05-17T10:59:30+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/IMG_20140517_130909-320x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/IMG_20140517_130909-320x200.jpg)

এই মুহূর্তে যারা এমন কোন স্থানে আছেন , যেথায় দুপুরে খাবারের কোন ব্যবস্থা নেই , আছে একটি ছোট গ্রাম্য চা বিস্কিট সিঙ্গারার দোকান , তাঁদের জন্য এই পোষ্ট ।  
সিঙ্গাড়া…র অর্ডার দিন । কাঁচের প্লেট থাকলে তাতে পরিবেশন হতে পারে , নতুবা মেলামাইন । প্লেট আসলে ব্যাপার না , আমরা তো আর প্লেট খাবো না ।  
আপনার সামনে সিঙ্গাড়া এসে গিয়েছে । তাকিয়ে দেখলেন , বাহ ! বিট লবন , পিয়াজ ও আছে । আমাদের চির শত্রু ইন্ডিয়ার পিয়াজ । খাবার সময় এখন , তাই শত্রু মিত্র বাদ , আগে খাবার পর্ব সমাপ্ত হোক ।  
একটি সিঙ্গারা হাতে নিন । হালকা গড়ম  , দিন কামড় । ওড়ে বাপরে ভিতরে তো হেভী গরম । জিব তো পুড়ে যাচ্ছে । যাক পুড়ে – মুখ থেকে ফেলবেন না । হা করে থাকুন – হাহাহাহাহা হাহাহাহা করে পেটের ভিতর থেকে বাতাস দিন মুখের মধ্যে থাকা সিঙ্গারায়। কামড় দেয়া সিঙ্গারা কাঁচের প্লেটে রাখুন , ঠিক এইভাবে [ চিত্রে দেখানো আছে ] ।  
কি ? কেউ কেউ আপনার হা করা মুখের দিকে তাকিয়ে আছে ? স্মার্টলি এসব এড়িয়ে যান । ‘ করিতে পারিনা কাজ …………. পাছে লোকে কিছু বলে …….. ‘ কবিতাটি আপনি জানেনই , এর বাস্তব প্রয়োগ করুণ । সমালোচনা কোন কাজে হয়না ? যে কোন কাজ করুণ এই বাংগালীরা সমালোচনা করবেই । আপনি খাওয়ার দিকে মন দিন ।  
মুখের ভিতর সিঙ্গারা ঠান্ডা হয়েছে । আরামছে কামড়াতে থাকুন । আয়েসি ভঙ্গিতে একটুকরা পিঁয়াজ মুখে নিক্ষেপ করুণ । এরপর পিরিচ থেকে সিঙ্গারা হাতে নিয়ে বিট লবনে হালকা ঘষা দিন , মুখে নিয়ে কামড়াতে থাকুন । পিয়াজ নিতে ভুলবেন না ।  
খাওয়া শেষ , দোকানদারকে বলুন ‘ ভাই আপনার দোকানের সিঙ্গারা খুবই ভালোতো , শহরেও এত ভালো সিঙ্গারা খাইনি কখনো । সিঙ্গারার দাম দিন ১০ টাকা , আর ১০ টাকা দিন বকশিশ । দোকানদার সমস্ত দাঁত বেড় করে হেসে বলবে ‘ কি যে বলেন স্যার , আপনি আমার দোকানে এসে বসেছেন সিঙ্গারা খেয়েছেন , এতেই আমি খুশি , আপনি আমার মেহমান , মেহমান এর কাছ থেইক্যা টাহা নিমু ক্যান ? দোয়া কইর‍্যেন স্যার ‘ ।  
খুশি মনে দোকান থেকে বেড় হয়ে গাড়িতে উঠুন ।  
ভাবতে থাকুন ” এখনো কিছু আন্তরিক মানুষ আছে বলেই এই দেশটি এখনো সুন্দর ” ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be/#comments
