# হলুদ প্রজাপতি

Author: ওয়ালিনা চৌধুরী অভি
Published: 2014-10-27
Category: একান্ত অনুভূতি, কবিতা
Tags: Yellow butterfly, হলুদ প্রজাপতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/10/Pink-Rose-With-Yellow-Butterfly-11.jpg)](/archives/22766/pink-rose-with-yellow-butterfly-1-2)

ঐ সোডিয়াম বাতির আলোতে এতো মায়া কেন ?  
বদলে যাওয়া পোশাকের রঙে…  
অপরিচিত মুখের ভীড়ে নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টা নিরন্তর ।  
দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে  
বাড়তে থাকে সময়ের ব্যবধান ।  
পেছনে ফেলে আসি আমার হলুদ প্রজাপতি ।
