# হলদে সমুদ্র-সূর্য

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-06-26T08:31:25+00:00
- Updated: 2018-06-26T08:31:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/

---

নাহ্‌, নাতো!  
এ-নয় কোন বিগত/বিগতার হরিৎ বিস্মরণের অফুরন্ত নিঃশ্বাস  
এমন আগুন আলোয়;  
পাহাড়ি বেড়ালের মুহূর্তের নখর আস্ফালন বা  
অতৃপ্ত টাট্টু-ঘোটকীর তড়পানো ক্ষুরের আঘাতের আগুন-আলো!  
তা কিন্তু নয়;  
অশরীরীর হলুদ আলোর হাতছানি!  
তাও নয়।

রত্তির হিসেবে নয়, অজস্রতায় টায়ে-টায়ে ভরা  
উপচে-উপচে পড়া, এক দঙ্গল সোনেলা;  
টই-টই করে, পিয়াস-গন্ধে অহর্নিশ খুঁজে খুঁজে ফেরে;  
অনন্তর অনন্ত অনন্তে ছুঁয়ে-ছুঁয়ে যাওয়ার উদ্দীপ্ত উচ্ছলতা,  
আহা জীবন! আহারে জীবন!  
সুগন্ধ সঞ্চারে সহিষ্ণুতায় আত্মহারা,  
লাফানো-হৃদপিণ্ড-অভিসার-স্ফুলিঙ্গের উষ্ণ সমুদ্র-সূর্য…

—————————————-  
শুনুন, শুনুন একটুখানি………  
আপনাদের অতি প্রিয় ফেবুর সামান্য একটি মন্তব্যের বর্ধিতাংশ  
বা এই লেখাটির-ই সংক্ষিপ্তাংশ যা ফেবুর মন্তব্যে দিয়েছি।

অযুত ভালবাসা সব্বাইকে!

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/#comments
