# হরতাল

Author: সাখাওয়াত হোসেন
Published: 2021-04-05
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2/

হরতালের পক্ষে-বিপক্ষের খেলায়

পিষ্ট হচ্ছে লাশ পায়ের তলায়

জ্বলছে আগুন, পুড়ছে দেশ বেওয়ারিশ বোমায়,

ভাসে গনতন্ত্র রক্ত গঙ্গায় নাজেহাল হামলায়

হচ্ছে ধ্বংস জানমাল বেহিসেবি খাতায়।

যাদের ইশারায় হরতাল ডেকে গলা ফাটায়

সেই বাবুরা নরম বিছানায় নাক ডেকে ঘুমায়

রাতের আঁধারে তাদের ফাঁদে কিশোরীরা সব হারায়,

খেটে খাওয়া মানুষের ভাগ্যের থালা

রাজপথে গড়াগড়ি খায়।
