# হয়তো নয়তো

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-08-30T19:52:55+00:00
- Updated: 2020-08-31T04:27:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%8b/

---

হয়তো হারাতে এসেছি

নয় তো বেড়াতে

নয় তো আর কি

সব কিছু এড়াতে   ?

 

হয় তো পেয়েছি

নয় তো দিয়েছি

নয় তো আর কি

সব কিছু মেনেছি   ?

 

হয় তো আশায় ছিলাম

নয় তো অপ্রত্যাশায় ছিলাম

নয় তো আর কি

শুধুই কি দেখছিলাম   ?

 

হয় তো ছিলাম অন্তরে

নয় তো বাহিরের প্রান্তরে

নয় তো আর কি

ছলা কলার মন্থরে      ?

~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৮/০৮/১৪

ঢাকা

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%8b/#comments
