# হবেই হবে মানবতার জয়!

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-08-26T00:22:56+00:00
- Updated: 2022-08-26T00:22:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%9f/

---

মিথ্যা মেকি পা’য় দলে  
আয় রে জোয়ান আয় চলে  
করিস নে আর যোগ্য সময় ক্ষয় –  
হবেই হবে মানবতার জয়!

হাতের পরে হাত রেখে  
চল রে তোরা পথ দেখে  
ছিন্ন করে ঘুণ জরা সংশয় –  
হবেই হবে মানবতার জয়!

ঘিরলে তবু শীত খরা  
সাজ রে কালের হরকরা  
ভাব এ’ ধরা চিরস্থায়ী নয় –  
হবেই হবে মানবতার জয়!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%9f/#comments
