# হবেই বা না কেন ?

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-04-30T03:27:52+00:00
- Updated: 2014-04-30T03:27:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/

---

একটা কবিতা লিখি, কাটাকুটি করি  
যন্ত্রণাটা তীব্রতর হয়, মাথাচাড়া দিয়ে উঠে  
কতটা যন্ত্রণার ভেতর দিয়ে গেলে  
কাটাকুটি হয়, অনুভব কর ?

একটা গল্প লিখি, কাগজটি দুমড়ে মুচড়ে ফেলি  
নোনা জলে ঝাপসা হয়ে আসে দু’চোখ  
কতটা হতাশার মধ্য দিয়ে গেলে  
নিজের সৃষ্টিকে দুমড়ানো মোচড়ানো হয়, বুঝো ?

শেষ অবধি কবিতারা হয় ছন্দহীন  
গল্পেরা হয় হিজিবিজি, লাগে শব্দজট  
বসন্ত সকালে অকারনে ডাকে বিরহী কোকিল  
পরন্ত বিকেলের সূর্যটাও হাসে বিদ্রুপের হাসি ।

হবেই বা না কেন___  
কতোটা কাল তুমি আমার খবর লও না, ভাবো ?

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/#comments
