# হতাশার নিঃশ্বাস

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2019-10-06T10:52:31+00:00
- Updated: 2019-10-06T10:54:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

জীবন শুধুই জীবন ধারণ  
কেউ নয় কারো আপন,  
শুধু বেঁচে থাকা মিথ্যে মায়ার বন্ধন।

নিভৃতে অভিষিক্ত নয়ন নৈশ-উপাধান  
কেনো ছলা-কলা,উদাস হাসি,  
পাষাণ হৃদয় মিথ্যে অভিলাষ  
অবোধ উদ্ভ্রান্ত বাণী।

শুধু অশ্রুজল  
নিরব দীর্ঘশ্বাস,  
আহত হৃদয় না পাওয়ার বেদনায়  
বয়ে চলে গ্লানি।

দিনের আলো হয় ম্লান  
হতাশার নিঃশ্বাসে  
থেমে যায় হাসি গান  
ফুরিয়ে যায় বেলা..  
মিছে হাসি খেলা  
দিন হয় অবসান  
সুখ দিয়ে বলিদান।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
