# হঠাৎ সম্বিতে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-03-11T16:31:13+00:00
- Updated: 2020-03-12T11:52:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

---

 

সাধারণ নিয়মে এই গাছটির সাথেই দেখা হয়  
দুপুর বিকেল সন্ধ্যা ও রাতে,  
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্তে;

গা-ঘেঁসে দাঁড়াই, পাতা-ফুলদের ছুঁয়ে দেই,  
না বা হ্যাঁ কখনো ও কিছুই বলেনা/বলেনি,  
কিছু বলবে তাও বলেনি, বিরক্ত হচ্ছে তাও তো বুঝছি না!  
নিয়ম করে কাছে আসি, কাছে দাঁড়াই;

হঠাৎ দেখি সামান্য উঁচাইয়ে সবুজে-লালে একাকার,  
ধুয়ে-মুছে সাফ, জমে থাকা ধুলো-ময়লা, বাসন্তিক বৃষ্টি-ছোঁয়ায়,  
সলজ্জ অ-উদাসীন উপঢৌকন! না-কী আলস্য-শৃঙ্গার!  
এক দৃষ্টিতে তাকাই, তাকাই, অনুক্ষণ তাকিয়েই থাকি;  
ভাবছি এবার আলাপ-প্রলাপে যাবো, অ-শব্দের স্থবিরতা ভেঙ্গে,  
কী ভাবছো, কেমন আছো? জানতে চাইবো;

এই-ই আ-তীব্র-চুপ, সম্পূর্ণ নৈঃশব্দ-নিস্তব্ধতা!  
সহ্য হচ্ছে-না, এই অ-নিরাভরণ শূণ্যতা!  
গাছ নই, গাছেদের ভাষা-ও জানি-না;

শাহরিক বৈভব এড়িয়ে, [বেদুইন মন শুধুই আনচান,](https://www.youtube.com/watch?v=d1nGqiQr-0s)  
নিরুদ্দেশের বৃষ্টি-ধারাপাতে, অ-লাজুক আত্মীয়তায়;

ছবি…নিজ

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be%e0%a7%8e-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/#comments
