# হচ্ছেটা কি? আবোল তাবোল-৬

Author: মেহেরী তাজ
Published: 2015-08-20
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b2-%e0%a7%ac/

মোবাইলে ননস্টপ বই পড়তে পড়তে সাথে ব্লগ,ফেসবুক করতে করতে চোখ টনটন করছে। মাথা বনবন করে ঘুরছে।। সারাক্ষন কানে ইয়ার ফোন লাগায়ে গান শোনার ফলে কান ঝনঝন,পনপন,কনকন,পিনপিন কটকট,খটখট হেন শব্দ নাই যেটা করতেছে না। এভাবে আর কদিন চলতে থাকলে নির্ঘাত আমি পাগলি হয়ে ট্রাফিক ওয়ালা কোন রাস্তায় নেমে বাঁশি বাজানো শুরু করে দেবো। সমস্যা আমার একার হবে কেন সবার হোক। মানুষ অতিরিক্ত কাজের চাপে অস্থির হতে হতে এক সময় পাগল হয়ে যায়। আর আমি কাজ নাই কোন কাজ নাই ভাবতে ভাবতেই এক সময় পাগলি হয়ে যাবো। সম্ভ্রান্ত পাগলি।  
\= আপা আপনার কি সমস্যা?  
– কাজ নাই বাড়ি যা।  
\= কই যাবেন?  
– কাজ নাই গান গা।  
\=থাকেন কই?  
– কাজ নাই, ঘুমা।

কিছুদিন আগে পর্যন্ত পরীক্ষার রুটিন দেয় না কেন (অস্থির)? পরীক্ষা রুটিন দিছে! পরীক্ষা শ্যেষ হয় না ক্যারে( অধিক অস্থির)? পরীক্ষা শেষ হলে হেন কারেংগ্যা তেন কারেংগ্যা। পরীক্ষা শেষ কুছ ভি নেহি কারেংগ্যা। ঘার যায়েংগ্যা,খায়েংগ্যা, পিয়েংগ্যা, আর নাক ডেকে ঘুমায়েংগ্যা। কিছু দিন যাইতে না যাইতেই “ধুর হচ্ছেটা কি?” কিছু একটা করা দরকার।  
এবার আকাশ বিগরে গেছে। বেটার সব শত্রুতা যেনো আমার সাথেই। সেই কবে থেকে শুরু করছে বিচ্ছিরি কান্না। মাঝে মাঝে কি যেনো কারনে হেসে ওঠে আবার পরক্ষনেই মেয়ে মানুষের মত কান্না জুড়ে দেয়। একে তো সারাক্ষন আকাশের কান্না তার উপর আবার জঘন্য কাদা। বাড়ি থেকে বের হবো? তার উপাই নেই!! বের হয়ে দু এক ধাপ দিতেই আলুর বস্তার মত ধপ্পাস।

আই হেইট ইউ আকাশ। লাগবে না তোমার নীলে আমায় ভাসিয়ে দেওয়া,তোমার কান্নায় আমায় স্নান করানো,রাতের বেলা তোমার প্রেমিকার জন্য আনা সাদা ধপধপে টিপ দেখিয়ে আমায় মুগ্ধ করা। লাগবে না তোমার ভালোবাসা। আমার ” আই লাভ ইউ আমায় ফেরত দাও”।
