# স্লেটে লিখে রাখা কবিতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-03-05T05:24:54+00:00
- Updated: 2020-03-05T10:26:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

 

এখানে যখন উত্তুরে হিমেল বাতাস  
অন্য কোথাও গনগনে চৈত্র-হলাহলে  
চৌচির ভূত্বক!  
সুখের-অসুখ গাত্রময় কোলাহলে ব্যস্ত  
অন্য কোথাও নির্ঘুম নিঃশ্চুপ নিস্তব্ধতা,  
পাওয়া থেকে না-পাওয়ার বেদনা-সুখ  
ভাস্বর যেথায় সর্বত্র;  
তৎক্ষণাৎ ফুঁড়ে ওঠা বৈঠকি অনুভূতি  
বহুরূপী সেজে মুক্তির শ্লোক-স্রোত বইয়ে দেয়;

সময়ের গোধূলি বিছানো পথে  
শুধুই চোর-পুলিশের খেলা,  
অতৃপ্তির আবেশে।

বুকের স্লেটে লিখে রাখা অদৃশ্য কবিতার ঠিকানা  
দুয়ো-দুয়ো দিয়ে শূন্যতায় বাজি রাখে।

ছবি………নেটের

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
