# স্যুপ নুডুলস ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-10-10T15:51:26+00:00
- Updated: 2014-10-10T15:51:26+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- Tags: রান্না
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%aa-%e0%a6%a8%e0%a7%81%e0%a6%a1%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b8-%e0%a5%a4/

---

একদম নতুন এবং মজাদার সাথে স্বাথ্যকর একটা রেসিপি ।  
সবচেয়ে বড় সুবিধা এটা যে কেউ রান্না করতে পারবেন ।

প্রয়োজনীয় উপকরণ (২ জনের জন্য)  
১) একটা ম্যাগী সুপ (চিকেন বা থাই )  
২) ম্যাগী নুডুলস ১টা  
৩) ডিম ১টা  
৪) কাঁচা মরিচ (পরিমাণ মত)  
৫) টমেটো সস (পরিমাণ মত)  
৬) ধনে পাতা ( না দিলেও সমস্যা নেই)

প্রথমে দুজনের জন্য প্রয়োজনীয় পানি ভালভাবে ফুটিয়ে নিন । পানি ভালমত গরম হলে এবার স্যুপ প্যাকেটের সম্পূর্ণ পাওডার টি ভালভাবে পানিতে মিশ্রিত করুন । এবার ডিম ভেঙ্গে দিন । আস্তে আস্তে নাড়তে থাকুন যাতে ডিম টা ঠিকমত স্যুপের সাথে মিশে যায় । ম্যাগি নুডুলস টাও দিয়ে দিন । আস্তে আস্তে নাড়তে থাকুন নয়ত নুডুলস পাত্রের তলায় লেগে যেতে পারে । নুডুলস টা সম্পূর্ণ ভাবে স্যুপে মিশে গেলে মানে নুডুলসের জমাটবদ্ধতা খুলে নরম হলে , এবার নুডুলসের ভিতরে থাকা মশলার প্যাকেটের সব মশলা উপরে ছড়িয়ে দিন । এরপর একটু নেড়ে মশলাগুলো ঠিকঠাক মত মিশিয়ে দিন । বাড়তি লবণ না দিলেও চলবে তবে আপনার স্বাদ অনুযায়ী আপনি লবণ যোগ করতে পারেন ।

রান্না শেষ এবার দুইটা বাটিতে স্যুপ নুডুলস রাখুন । বাটির উপর ধনে পাতা আর একটু টম্যাটো সস দিয়ে দিতে পারেন । এতে খাবারের সৌন্দর্য এবং স্বাদ দুইটাই বাড়বে । গরম গরম পরিবেশন করুন ।

একটা ছবি দিতে চেয়েছিলাম কিন্তু রান্নাঘর থেকে বের হওয়ার পরই শেষ ।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%aa-%e0%a6%a8%e0%a7%81%e0%a6%a1%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b8-%e0%a5%a4/#comments
