# স্মৃতি

Author: প্রিন্স মাহমুদ
Published: 2014-01-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/

তুমি বলেছিলে তুমি চলে গেলে  
নতুন কাউকে পাবো ..  
মোমবাতি বাতাসে নিভে যাবেনা  
তুমি বলেছিলে তোমার চেয়ে ভালো কেউ  
এসে ওম দেবে নীরব রজনীতে ..  
নির্ঘুম সারারত কাটবেনা ।

আমার যৌবন যায় ফুরিয়ে  
তোমার কথামতো কেউ আসেনা  
আসেনি কেউ , আসে নাই ..  
অপেক্ষাতে অপেক্ষাতে  
আমার জীবন তৈলচিত্রের  
পোকার মতো হারায় ..
