# স্মৃতি

Author: বনলতা সেন
Published: 2014-03-05
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-2/

মোদের ও ছিল কেউ একজন  
অতি আপন , কোন এক কালে  
স্বজনের বেশে হৃদয়ের গাঁ-ঘেঁষে  
পীরদের দেশে ,  
নক্ষত্র সাজ নিয়ে আমাদের পাশে ।

মাথায় পালক গুজে  
দুরন্ত অশ্বারোহীর বেশে ;

হারিয়েছি সহসা  
অগণন তারার মাঝে ,  
তারে খুঁজি আজও হাপুস নয়নে ।

উৎসর্গঃ সম্প্রতি বিপিএম পুরস্কার প্রাপ্ত একজন কে ।
