# স্মৃতির মিনার

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-01-20T03:51:17+00:00
- Updated: 2022-01-20T03:51:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/

---

 

কিছু ইতিহাস ঘুমিয়ে আছে, এখানে, ওখানে, ঐখানে-ও,  
কিছু ইতিহাস হারিয়ে গেছে, কালের গভীরে,  
পালিয়েছে চুপিসারে, ভান-ভণিতাকে সাথী করে,  
আবেগি নীরবতায় কেউ কেউ;  
কিছু ইতিহাস শুয়ে আছে স্মৃতির সৌধে,  
ঘুমিয়ে আছে পরম মমতায়, আগলে রাখা শিশুর মত;

শরীরী সংকেতে, শহুরে অভিমানের সংক্ষুব্ধতা নিয়ে,  
রাত জাগার ব্যারাম ছুঁয়ে, হাপিত্যেশের খাবি খেতে খেতে,  
ঘুস ঘুসে জ্বরে জ্বরে কষ্টের পোয়াতি বয়ে বয়ে;

ঘুট-ঘুটে শীতের আতীব্র ফুট-ফুটে প্রহরে ভুতেরা আসে,  
হাসে, অট্টের হাসিতে, নানা সাজে, নানান বেশে!  
ট্রাউজারের পকেটে হাত ফেলে ভারী মোজা পায়ে  
শীত উপেক্ষা করে; মনোরঞ্জনের ভাব নিয়ে, সুবোধের ঢঙ্গে;

মহামহিম ভুত/পেত্নীরা কান্না-হাসিতে ভেঙ্গে পড়ে,  
জড়িয়ে-গড়িয়ে ইতিহাসের পরতে পরতে,  
নিরুদ্দেশের নীলাভ হৃদয় !!

ছবি নেটের।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/#comments
