# স্মৃতির বিবর্ণ শহর

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-07-03T19:00:05+00:00
- Updated: 2021-07-04T15:00:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0/

---

 

যে শহরে আমার বেড়ে ওঠা- ঠিক সেখানেই শুরু হয়েছিলো তোমার-আমার প্রেমের অঙ্কুরোদগম;  
একটু একটু করে শাখা-প্রশাখা গুলো যখনই বেঁচে থাকার লড়াইয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলতে চাইলো- ঠিক সেখানেই পথ রোধ হলো , বেজে উঠলো মৃত্যুর পরোয়ানা।  
স্বাধীনতার দোহাই দিয়ে পাশ কেটে চলে গেলে অন্য কোথাও শিকড় গাড়তে;  
ছিন্নভিন্ন করে দিলে কৈশোরের অবোধ স্বপ্নগুলোকে।  
একই শহরে থেকে ও আজ আর দেখা হয় না তোমার-আমার বহু বছর।  
একটু একটু করে হৃদয়ের আঙ্গিনা থেকে তোমার ছায়া সরে গিয়েছে , তোমার অস্তিত্ব রক্ষায় নেই কোনো বাঁধের টেন্ডার।  
তবুও তুমি আছো সশরীরে, মনের গহীনে- স্মৃতির বিবর্ণ স্মরণে।

এই শহরের বাতাসে ভেসে বেড়ায় বিশ্বাস হরণের জলছাপ, মসলাযুক্ত হৃদয় পোড়ার গন্ধ নাসিকারন্ধ্রে প্রেমেরমের ক্ষত বাড়িয়ে দেয় দগদগে কয়লার আঁচে।

আমার স্বপ্নগুলো চুরি হয়েছে , তোমার অভিনব পেশাদারিত্বের কারুকার্যে;  
তোমার ঠোঁটের মাঝে অমৃতসুধা খুঁজতে গিয়ে স্বর্গের সিঁড়ি বেয়ে নরকে বন্দী হলাম।

ছবি-গুগল

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0/#comments
