# স্মৃতির উপর জোনাকির আলো

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2016-07-07T14:51:26+00:00
- Updated: 2016-07-07T14:51:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: জোনাকির আলো
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/

---

[!\[star\](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/star.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/star.jpg)  
রাতের নির্জনে, এক ঝাঁক জোনাকির আলোয়,  
স্মৃতিগুলো দেখেছি,  
তন্দ্রা কোমল নয়নে চেয়েছিলাম, ঐ স্মৃতিতে পড়া আলোর দিকে  
একটু হেসে অপলক চোখে চেয়ে রইলাম জোনাকিদের খেলায়।

হঠাৎ চেনা এক ফুলের গন্ধে, একটু যেন চঞ্চল আমি।  
অলস আবেশে ঐ ঘাস বুকে ঝিমাতে চাইলাম, নয়ন দুটি মুজে,  
হঠাৎ এক মুহূর্তে ছুঁয়ে যাওয়া আমার গালে ক্ষনিকের ঠোঁটের স্পর্শে,  
ব্যাঘাত ঘটাতে এল ঐ ঝিঁঝিঁপোকা।

আমি নয়ন মেলে চেয়ে দেখলাম সবই শূণ্য।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/#comments
