# স্মৃতিতে যে বাইশে থেমে আছে আজও

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-10-21T04:17:31+00:00
- Updated: 2014-10-21T04:17:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9b/

---

খুব সন্তর্পণে যে চলে গেলো  
সে আর ফিরেনি কখনোই  
অপেক্ষার প্রহর দীর্ঘতর হয়েছে  
কতো গোধূলি রাত্রিতে নেমেছে  
কতো ভোর গড়িয়েছে দুপুরে  
তবু, সে আর ফিরেনি কখনোই ।

একাকী কোন বিষণ্ণ বিকেলে  
এখন আর ভাবিনা তাকে  
নিঃসঙ্গ পাহাড়ের পাশ দিয়ে  
হেঁটে যাবার সময়, কিংবা  
নীলাকাশ পানে চেয়ে সন্ধ্যাযাপন কালে  
এখন আর ভাবিনা তাকে ।

কালের বিবর্তনে সে এখন  
আমার স্মৃতিতে আবছা ঘোলাটে  
বাইশে স্থির হয়ে থাকা এক যুবক ।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9b/#comments
