# স্মৃতিতে আমার মা

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-05-16
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/

-   *স্মৃতি তুমি অতীত বর্তমান*
-   *ভবিষ্যতের জলসিঁড়ি-*
-   *শৈশব থেকেই শুরু!* 
-   *সোনালী জ্যোৎস্নায় আঁধারে লুকিয়ে*
-   *মায়ের স্নিগ্ধ মমতা আবদ্ধ-*
-   *প্রেম সে-তো অমরত্ব – অমৃত।* 

-   *মাকে নিয়ে’ই আমার স্মৃতিকথা* 
-   *প্রামাণ্য চিত্র ভেসে ওঠে আলোক চোখে* 
-   *আঁচল স্নিগ্ধ বৃষ্টিতে ভিজে!* 
-   *মা-মধুর শব্দ কি করে ভুলে যাই*
-   *তোমরাই বলো,*
-   *আদর স্নেহ মায় শাসন* 
-   *বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই উজ্জ্বল।* 

-   *মা আমার সবুজ প্রকৃতি আভিজাত্যের আভাস*
-   *সভ্যতা ও সংস্কৃতি উৎসব,* 
-   *আমার প্রতীটা শব্দ উপমার ভাণ্ডার!* 
-   *মা,অলংকার আর শব্দশৈলীর ভূবনে*
-   *তুমিই এঁকে দিয়েছিলে প্রথম অনুপম সৃষ্টি,* 
-   *তোমার সুনিপুণ মধুর বাণীতে।* 

-   *মা,আমার যতো স্মৃতিকথা তোমার আঁচলে হয়েছে সৃষ্টি* 
-   *শৈশব কৈশোর লেখালেখি তোমার হাতেই তো পরিপুষ্ট,* 
-   *মা, প্রথম কথা বলতে শিখা প্রথম পাড়া ধ্বনি* 
-   *বাজছে মা-গো চারিদিকে তোমার মধুর বাণী!*

-   *ভাবার মতো কিছু স্মৃতি  জাগায় কিছু আশা,*
-   *ব্যেস্ততার হাত ধরেই অশ্রু জলে ভাসা!*
-   *এই দিন গুলো মনে আসে আনন্দের পিপাসা,*
-   *হারিয়ে যাওয়া আনন্দের মাঝে আমি এক অবিলাসা!*
-   *![](https://sonelablog.com/wp-content/uploads/2020/05/inbound5938379404002713240.jpg)*
