# স্মরণ-কালের চাওয়া

Author: ছাইরাছ হেলাল
Published: 2020-06-14
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/

সময় চাকা চলছে নিরবধি  
অস্থির হচ্ছি-না, অসুস্থ-ও না,  
গল্পে গল্পে কাটা সময়-মোহনীয়তা;  
রিক্সার টুং টাং, মোটর বাইক আর গাড়ীর হুশ-হাস,  
সবজী ওয়ালার হাঁকডাক,  
এখন-ও সীমিত হয়ে প্রায় ঠিকঠাক সবকিছু,  
বিদ্যুতের সামান্য আসাযাওয়া।

খুলে রাখা/দেওয়া দক্ষিণ-জানালা,  
হৃদ-জুড়ানো বৃষ্টি-হাওয়া,  
নিয়মমাফিক ট্রান্সট্রায়মারের কবিতায় মুখ-গোঁজা;

সবকিছু ফেলে রেখে/ফেলে দিয়ে, শূন্যতার অতৃপ্তি ছুঁয়ে  
যতদূর হেঁটে গেলে, নির্বিঘ্নতার ছায়া পাওয়া যাবে  
সেটুকুই শুধু খুঁজে নিতে চাই, স্মরণ-কালের দৃঢ়তায়;

ছবি নেটের।
