# স্ব-রচিত কবিতা (সোনেলা ম্যাগাজিন, ২০২২)

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2022-07-18T04:00:52+00:00
- Updated: 2022-07-19T08:22:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/

---

১. **আশীর্বাদ; হে আমার প্রিয়তমা**

দিনকে দিন জমতে থাকে অভিমানের বরফ;

একদিন গলে গেলে ভাসিয়ে নিবে সব

ধ্বংসস্তূপে আমাকে চিনতে পারবে তো

নাকি-আবার মিথ্যা অভিনয়ে উঠে দাঁড়াও!

 

অভিশাপ নয়। ভেসে যাচ্ছি আমি

যাচ্ছে, যাক আমারেই জমানো সর্বস্ব।

 

উঠে দাঁড়াও তুমি..দাঁড়াতে হয় তোমাকে

লালসার বিশ্রামাগারে উদ্ধারকৃত ভুল প্রেমিক

দৈনিক চাহিদার সঞ্চয়; তুমিই সৃষ্টির সফল উদ্যোক্তা।

অভিশাপ নয় আশীর্বাদ তোমাকে হে আমার প্রিয়তমা…

 

২. **কাঁদো মেয়ে; তুমি কাঁদো**

হাঁসের ছানাগুলো বৃষ্টি মেখে বসে আছে পুকুর পাড়ে।

আজানের ধ্বনিতে সুনসান নিরবতা। ঠিক তখন

বুকফাটা ভারী আর্তনাদ; আমাকে দুঃখ শোনাতে চাও-

: ততটুকুই বললে অপরিণত থেকে পরিণত হই।

 

কষ্ট পুষে ফুঁপিয়ে ফুঁপিয়ে একবার। কিংবা প্রয়োজনে।

শুধু সুখের নিশ্চয়তা; মাথা রেখে বুক ভিজিয়ে কাঁদো-

: কান্নায় তোমার দুঃখ ছাড়া স্পষ্ট হয় না কিছুই।

 

কাঁদো! এখনেই সময়

স্বাবলম্বী হও তোমার সুখে

সমাজবিজ্ঞান উল্টে রেখে- আমার “ভালোবাসা” বীমা করি।

***ফিচার ছবি: নিজের। লোকেশন: টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জ।***

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/#comments
