# স্বৈরাচারী  প্রেমিক

Author: পর্তুলিকা
Published: 2020-01-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/

যার প্রেম মনে মনে,  
কথার আগে ঝগড়া করে,  
ভাব দেখায় সর্বজান্তার,  
পন্ডিতি ফলায়  
প্রেমে সে দুরাচার।

বকায় রাখে ভালবাসা  
হাসিতে থাকে রাগ  
প্রেমের সংজ্ঞা বদলে দেয় মুহুর্মুহ  
অন্তরে দেয় দাগ.

কবিতা জানেনা  
পারেনা গল্প,  
এমন মানুষ প্রেমিক না  
ঐ প্রেম প্রেম না,  
ওসব প্রেমিক অত্যাচারী-স্বৈরাচার।
