# স্বেদ-মুক্তা হাসি-কান্না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-07-17T19:45:16+00:00
- Updated: 2016-07-17T19:57:57+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

---

শিশিরের শব্দে ঘুম ভেঙ্গে যায়,  
না, ছিল না সেথায় শব্দসুখ অকথ্যতার অশ্রাব্যতায় ;  
সহসা জেগে ওঠে সবুজ পাতারা সুদীর্ঘ নীরব নীরবতার আড়াল ঠেলে  
নিঃশব্দ নিস্তব্ধতার গভীর রাতে ব্যাপ্তির শেষ প্রহরে;  
নাহ, কেউ নেই জেগে, হুতুম পেঁচার জ্বলজ্বলে চোখ! সেও নিভেছে সেই কখন!  
নাম নাজানা পাখি তাও ডেকে ওঠে না, ডেকে যায় ডাহুক ক্ষণে ক্ষণে, ক্বচিৎ;  
পাতারা জেগে আছে স্বপ্নসূর্য গায়ে মাখবে বলে,  
যান্ত্রিকতার ভীরে, স্বেদ-মুক্তা হাসি-কান্নার কোলাহলে  
নিরাল আড়ালে,

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/#comments
