# স্বীয় আকাঙ্ক্ষা…

Author: সিহাব
Published: 2014-10-27
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

আজ দিনটা সুন্দর।

এই যে সূর্য্যের অনুপস্থিতি আকাশকে মেঘলা করেছে,

তাই দিনটা সুন্দর, মেঘলা সুন্দর !

হালকা শিরশিরে বাতাস,

সাদা বকের উড়ে যাওয়া আকাশ,

গাছের পাতার মৃদু মন্দ কাঁপুনি,

পাখির কলকাকলী,

সব, সব কিছুই আজ সুন্দর হয়ে ধরা দিচ্ছে !

আজ আমি নিজেই এসব অবলোকন করছি,

উপভোগ করছি !

মাঝে মাঝে ইচ্ছে করে

আকাশের বুকে উড়ে যাওয়া

সাদা বকটাকে একটু ছুয়ে দিয়ে বলি-

“দাঁড়াও আমার জন্যে। আমিও উড়বো !”

পাখির কলকাকলীতে নিজের এই বেসুরো গলায়

আজ গান গাইতে ইচ্ছে করে !

শিরশির বাতাসে আমি আজ বায়বীয় হতে চাই,

বাতাসের মত নিরাকার হয়ে

সাকার প্রিয়ার মাথার চুল স্পর্শ করে ঢেউ খেলাতে চাই !

স্থির প্রাণের বিটপীদের আজ হাওয়ার খেলা দেখাতে চাই।

আজ আমি নিজেকে নিজের মধ্যেই ডুবিয়ে রাখতে চাই !

আজ এই সুন্দর দিনেই

আমি আমাকে পেতে চাই… আর কাউকে না…!!
