# স্বীকৃতি সে যে চায়-ই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-01-13T06:58:58+00:00
- Updated: 2019-01-13T06:58:58+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87/

---

আমি তো স্বীকৃত-ই চেয়েছি মনে মনে, কবিতার কাছে,  
ঘুমিয়ে-ঘুমিয়ে শুনতে থাকা পরণ কথার মত;  
আবরণহীন সূচনা-রাত্রির মত, অরণ্য-দিনে ছিন্ন-বস্ত্রের মত,  
ফেনিয়ে ওঠা সূচী-শুভ্র ঘূর্ণাবর্তের মত;

আড়াল-হীন রঙ্গ মঞ্চে প্রতিধ্বনির কলরোল তুলে  
হাজারো সম্মুখ দৃষ্টির তোয়াক্কা না করে  
হস্তান্তরিত হোক এ অদম্য কবিতা;

বিষে বিষক্ষয় সে তো জানাই আছে,  
নির্ঘুম ঝর্ণা-বকুনির দেয়া বিষ নিয়ে নেব অঢেলে;

নিষ্কৃতি!! সে তো নয় কোন বুড়োর হাতের মোয়া!  
প্রাণদাতা উন্মুক্ত কবিতা, হোক না সে যতই অপরাধী।

প্রহেলিকাকে!!

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87/#comments
