# স্বার্থপর ও পরচর্চা

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-08-20
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be/

# স্বার্থপর

# – [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://www.bangla-kobita.com/jahangiralam123/)

মানুষ ছুটছে স্বার্থে পিছু  
এই না ধরার বুকে,  
পাপের টাকায় সবি করে  
থাকতে চাই যে সুখে।

পাপের ফলে নষ্ট ধরা  
লোভী হলে পাপী,  
স্বার্থের পিছু হাটে তারা  
চায় না’তো ভাই মাফি।

আপন স্বার্থের জন্য মানুষ  
খুন সংঘাতে মাতে,  
মৃত্যু হলে যেতে হবে  
শুধুই খালি হাতে।

কিসের জন্য স্বার্থের পিছু  
পাগল হয়ে ঘোরো,  
ভালো মন্দের ভালো জ্ঞানে  
ভালো পথটি ধরো।

আপন কথা আপন স্বার্থ  
সতত ভাবো তুমি,  
তোমার চাওয়া পুরো ধরার  
যতো আছে ভুমি।

রচনাকালঃ  
১৪/০৭/২০২১

৪+৪/৪+২  
—————————–  
পরচর্চা  
জাহাঙ্গীর আলম অপূর্ব

নিন্দা করা নিন্দুকের কাজ  
এমন করেই চলে ধরা,  
নিন্দুকের ওই নিন্দার ফলে  
শুদ্ধ হয় ভাই জীবন তরা।

খুটিনাটি ভুল করলে ভাই  
নিন্দুকের ওই চোখে পড়ে,  
শুদ্ধিকরণ পুরো জীবন  
থাকবে জনম জনম ভরে।

বিনা মূল্যে ময়লা ধুয়ে  
নিন্দুক করে পবিত্র ভাই  
তাহার মতো আপন স্বজন  
পৃথিবীতে কারো তো নাই।

নিন্দা করবে নিন্দুক ভাই  
এটাই রীতি জগৎ মাঝে,  
তোমার আমার নিন্দা করা  
তাই বলো কি কভু সাজে।

নিন্দুক হলো ধরার বুকে  
সবার খুবই ভালো মিত্র,  
করলে ভুল ভাই সাথে সাথে  
তুলে ধরে কাজের চিত্র।

রচনাকালঃ  
১৫/০৭/২০২১

৪+৪/৪+৪
